শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-১২-২০১৯ ০৩:২০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি :
চলনবিলের সলঙ্গায় এতিম ও অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে আমশড়া ইসলামীয়া দারুল উলুম ক্বওমীয়া হাফিজিয়া মাদ্রাসায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও এশিয়ান টিভি সিরাজগঞ্জ অফিসের আয়োজনে রায়গঞ্জ-তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার ২০ টি হাফিজিয়া মাদ্রাসার ৩ শতাধিক এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এতিম ও অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভায় জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আলহাজ্ব মো: আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুর রহমান, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড মো: তাজুল হুদা,আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সুকান্ত সেন ও এশিয়ান টিভির স্টাফ রির্পোটার জিন্নাহ্ ফারুক প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com