মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
০৫ মে, ২০২৬ ০১:২৩ অপরাহ্ন

  

মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নিউজরুম
০৭-১২-২০১৯ ০৯:৪৬ পূর্বাহ্ন
মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৫ জন। প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার মধ্যরাত ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক।

 

মোস্তাফিক জানান, আনুমানিকভাবে রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে কুঁয়াশা কেটে গেলে নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবে। ঘটনার পর দ্রুত দু’টি লঞ্চ গন্তব্যে চলে যাওয়ায় জব্দ করা যায়নি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


নিউজরুম ০৭-১২-২০১৯ ০৯:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com