তাড়াশে ১০০০ সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গণ মেহমানদারী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:১২ অপরাহ্ন

  

তাড়াশে ১০০০ সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গণ মেহমানদারী

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৬-১২-২০১৯ ০৫:৩৪ অপরাহ্ন
তাড়াশে ১০০০ সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গণ মেহমানদারী

আশরাফুল ইসলাম রনি:
১০০০ হত দরিদ্র , অসহায় , সুবিধাবঞ্চিত শিশুদের ও তাদের  পরিবারের সদস্যদের নিয়ে ব্যাতিক্রমী এক গণ মেহমানদারী অনুষ্ঠিত হয়েছে। এতে দুপুরের খাবার তালিকায় ছিল পোলাও, সাদা ভাত , মাংশ, ডাল, পায়েস, কোমল পানীয়, পান  প্রভৃতি। হত দরিদ্র , অসহায় , সুবিধাবঞ্চিত শিশুদের ও তাদের  পরিবারের সদস্যদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খোলা খাবার সররাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে।  
সিরাজগঞ্জের তাড়াশে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  ওই মেহমানদারীর আয়োজন করেন ভিলেজ ভিশন নামের একটি অ-লাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
দুপুরে ওই গণ মেহমানদারীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) মো . ওবায়দুল্লাহ।
সংগঠনের সভাপতি শরীফ খন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, তাড়াশ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ডেইজী মিলন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, বে-সরকারী উন্নয়ন সংস্থার পরিচালক তানিয়া খাতুন, সাংবাদিক এম আতিকুল ইসলাম বুলবুল, সাংবাদিক শায়লা পারভীন, এম মামুন হুসাইন, আব্দুল বারিক ও নারী নেত্রী জেসমিন খাতুন  প্রমুখ। এই ব্যাতিক্রমী মেহমানদারী অনুষ্ঠানে আয়োজক ভিলেজ ভিশন এলাকার মানুষের ভুয়সী প্রশংসা পেয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-১২-২০১৯ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 551 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com