শিরোনামঃ
নিউজরুম ০৫-১২-২০১৯ ০৬:৫৩ অপরাহ্ন |
আগামী ৮ ডিসেম্বর রাজশাহী জেলা আ’লীগের সম্মেলন সফল করতে পুঠিয়া উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুঠিয়া দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মনসুর রহমান।
আরও উপস্থিত ছিলেন এ্যাড.জমসেদ আলী, অধ্যক্ষ গোলাম ফারুক, শাহরিয়ার রহিন কনক, হাবিবুর রহমান হাবিব, ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসান, পুঠিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী ঝন্টুসহ উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যাযের নেতাকর্মী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com