উল্লাপাড়ায় ডিউটিরত পুলিশের হাত থেকে অটোরিকশা বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত
০৫ মে, ২০২৬ ০৩:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ডিউটিরত পুলিশের হাত থেকে অটোরিকশা বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-১২-২০১৯ ০৬:১৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় ডিউটিরত পুলিশের হাত থেকে অটোরিকশা বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে পুলিশের ভয়ে অটোরিকশা নিয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফরিদ উদ্দিন ফটিক তালুদকার (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের রানিনগর জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফদির উদ্দিন (ফটিক) থানার পাঠধারী গ্রামের মৃত সুজাব আলীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে মহাসড়কের পাঠধারী থেকে ভ্যান নিয়ে বোয়ালিয়া বাজারে যেতে উিউটিরত পুলিশ তাকে ধাওয়া দিলে ভয়ে অটোভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় নগরবাড়ি গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান জানান, ওই সময় মহাসড়কে হাইওয়েতে আমাদের কোন পুলিশ সদস্য ছিল না। হয়তো কাউকে পুলিশ ভেবে কাউকে দেখে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটতে পারে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-১২-২০১৯ ০৬:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 445 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com