বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
২৫ এপ্রিল, ২০২৬ ০১:৪২ অপরাহ্ন

  

বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৫-১২-২০১৯ ০৩:৫২ অপরাহ্ন
বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
জহুরুল ইসলাম: "অভিগম্য আগামীর পথে,,,," এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রসাশনের আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফা-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, পরিশংক্ষান কর্মকর্তা আহামেদ আব্দুল্লাহ, অটিজম স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। তাদেরকে যথাযথ সম্মানের আসনে বসাতে হবে। মনে রাখতে হবে তারাও আমাদের সন্তান। তাই আত্বকর্মশীল করে গড়ে দেশের কল্যানে তাদের কাজে লাগাতে হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৫-১২-২০১৯ ০৩:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 769 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com