উল্লাপাড়ায় ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ
০৫ মে, ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-১২-২০১৯ ১১:০৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে সংঘর্ষ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে দু,গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের ওয়াসিম (১৭), আলিফ হোসেন (১৮),আসিফ (১৬) এবং ভদ্রকোল গ্রামের সোহেল (১৮),লিমন (১৯) আহত হয়েছে। আহতদের কে উল্লাপাড়ায় ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, পঞ্চক্রোশী আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ভদ্রকোল ও বেতকান্দি গ্রামের কয়েকজন ছাত্রের মধ্যে বুধবার দুপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। ছাত্ররা বাড়ি ফিরে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানালে এ নিয়ে উভয় গ্রামবাসী রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান আমরা সংঘর্ষের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-১২-২০১৯ ১১:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 626 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com