মুজিববর্ষে ক্রিকেট আয়োজনে থাকছে বিসিসিআই
০২ মে, ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন

  

মুজিববর্ষে ক্রিকেট আয়োজনে থাকছে বিসিসিআই

নিউজরুম
০৪-১২-২০১৯ ০৭:০২ অপরাহ্ন
মুজিববর্ষে ক্রিকেট আয়োজনে থাকছে বিসিসিআই

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে ইতিমধ্যেই 'মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে। দেশের ক্রিকেটাঙ্গনও জাতির শ্রেষ্ঠ এই সন্তানকে স্মরণ করবে নানা আয়োজনে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) 'বিশেষ আসর' হয়ে রূপ নিয়েছে 'বঙ্গবন্ধু বিপিএলে'। পাশাপাশি আগামী মার্চে এশিয়ান অল স্টার একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। এই আয়োজনে সরাসরি যুক্ত হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই দুটি ম্যাচ উপলক্ষে ভারতের ৭ জনের মতো তারকা ক্রিকেটারকে পেতে চাইছে বিসিবি। এজন্য বিসিসিআইয়ের সঙ্গে কথাবার্তাও চলছে। এই প্রস্তাব পাওয়ার পরেই বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর মাথায় নাকি একটি পরিকল্পনা এসেছে। ওই দুটি ম্যাচের সঙ্গে আরেকটা ম্যাচ জুড়ে দিয়ে একটা সিরিজ আয়োজন আয়োজনের চিন্তা করেছেন তিনি। সিরিজের শেষ ম্যাচটি হতে পারে আহমেদাবাদে। মুম্বাইয়ে বোর্ডের বার্ষিক সভা শেষে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ভারতীয় একটি পত্রিকাকে এমন তথ্যই জানিয়েছেন।

সেই পত্রিকাটির ভাষ্য অনুযায়ী, মুজিববর্ষ উপলক্ষে মার্চে আহমেদাবাদে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবেন। এই ম্যাচের মাধ্যমেই উদ্বোধন করা হবে ৭০০ কোটি রুপি ব্যয়ে সংস্কার করে নবরূপ দেওয়া আহমেদাবাদের নতুন সরদার প্যাটেল স্টেডিয়ামে। ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। তবে এখনই এ বিষয়ে কোনো পাকাপাকি সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের বোর্ড। এখনও পর্যন্ত বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। তবে শীঘ্রিই পরিস্কার হয়ে যাবে সবকিছু।


নিউজরুম ০৪-১২-২০১৯ ০৭:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 270 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com