উল্লাপাড়ায় ফসলী জমিতে অবৈধ পুকুর খনন ৭ জনকে কারণ দর্শানোর চিঠি
০৫ মে, ২০২৬ ০৪:১৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ফসলী জমিতে অবৈধ পুকুর খনন ৭ জনকে কারণ দর্শানোর চিঠি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-১২-২০১৯ ০৬:৪৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় ফসলী জমিতে অবৈধ পুকুর খনন ৭ জনকে কারণ দর্শানোর চিঠি

রায়হান আলীঃ  উল্লাপাড়ায় ফসলী জমিতে অবৈধভাবে ব্যাপক হারে চলছে পুকুর খনন। প্রশাসনের পূর্বানুমতি না নিয়ে জোদ্দারগণ ইচ্ছামতো তাদের জমিতে পুকুর খনন করছেন। খনন করা পুকুরের মাটিগুলো ট্রাক বজায় করে নেওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটায়। চড়া দামে বিক্রি হচ্ছে এসব মাটি। উপজেলার বাঙ্গালা ও পূর্ণিমাগাঁতী ইউনিয়নে তিন ফসলী মাঠে পুকুর খননের ব্যাপকতা সবচেয়ে বেশি। আর এভাবে খননকৃত পুকুরের পার্শ^বর্তী জমির মালিকগণ পড়েছেন চরম বিপাকে। অনেকের জমি ভেঙ্গে যাচ্ছে। বৃষ্টি হলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে বিপর্যয় ঘটছে পরিবেশের। উপজেলা প্রশাসন ইতোমধ্যেই অভিযুক্ত পুকুর খননকারীদের বিরুদ্ধে স্থানীয় ভূমি অফিসদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ শুরু করেছেন। 

উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা জাহেদুল আলম জানান, তার এলাকায় অনেক জমি মালিক অবৈধভাবে ফসলী জমিতে পুকুর খনন করছেন। তাদেরকে অনেক বার বার খনন কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানছেন না। ফলে ইতোমধ্যে ধামাইকান্দি গ্রামের আক্তার হোসেন, পশ্চিম মোহনপুর গ্রামের নুরাল হাজী ও শাহাদ হোসেন, সহ  ৫ জনকে কারণ দর্শানো চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি এসব পুকুর খননকারীদের বিরুদ্ধে জলমহাল ও মাটি ব্যবস্থা আইনে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে। 

উপজেলার পুর্ণিমাগাঁতী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, বেশ কিছুদিন ধরে তার এলাকায় জোদ্দারগণ প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে তাদের ভূমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন শুরু করেছেন।  আর এতে খননকৃত পুকুরের পাশের ফসলী জমির মালিকগণ তাদের জমি নিয়ে বিপাকে পড়েছে। পুকুর খননকারীদেরকে বার বার বাঁধা দিলেও তারা তা শুনছেন না। বুধবার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ফলিয়া গ্রামের আব্দুল কাদের ও  গোয়ালজানি গ্রামের মানিক হোসেনকে কারণ দর্শানো পত্র দেওয়া হয়েছে। আরো কয়েকজনের নামে এই চিঠি প্রস্তুত হয়ে গেছে। 


এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, স্থানীয় ভাবে কৃষকদের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভূমি সহকারী কর্মকর্তাদেরকে অবৈধভাবে পুকুর খননকারীদের খনন যন্ত্র ও আনুসঙ্গিক সামগ্রী জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-১২-২০১৯ ০৬:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 364 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com