শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-১২-২০১৯ ০৫:০৫ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার দুপুরে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথর বোঝাই মালবাহী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে আসার কথা। মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তিনি আরও জানান, মালবাহী ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে আসছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com