প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
২৮ এপ্রিল, ২০২৬ ০৬:০২ অপরাহ্ন

  

প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৪-১২-২০১৯ ০১:২১ অপরাহ্ন
প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

সোহাগ হাসান ঃ সিরাজগঞ্জে বিদ্যুত এর প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। বুধবার সকালে শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়। সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডাঃ জহুরুল হক রাজার সভাপতিত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। 

এসময় বক্তব্য রাখেন, জেলা বাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফারুক, সাবেক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আকতারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, জেলা বাসদের আহবায়ক কমরেড নবকুমার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন প্রমুখ। কর্মসূচীতে বক্তারা বলেন, অবিলম্বে প্রি-পেইড মিটার বালিতের সিদ্ধান্ত প্রত্যাহার, স্মাট প্রি-পেইড মিটার চালু, বিদ্যুত বিভাগের দূর্নীতি ও গ্রাহক হয়রানী বন্ধ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারী দেয়া হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-১২-২০১৯ ০১:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 453 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com