কামারখন্দে রিক্সা ও ভ্যান চালকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৬ অক্টোবর, ২০২৬ ০৪:২০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে রিক্সা ও ভ্যান চালকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ খায়রুল ইসলাম
০৩-১২-২০১৯ ০৭:১০ অপরাহ্ন
কামারখন্দে রিক্সা ও ভ্যান চালকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ  উপজেলার জামতৈল পূর্ব বাজার রিক্সা ও ভ্যান চালকদের সাথে বিকেল ৪ টার উপজেলা নির্বাহী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  উপজেলা মিনি অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় কয়েকজন ভ্যান চালক জানান, আমরা সব ধরনের সহযোগিতা করবো।  কিন্তু আমাদের ভ্যান গ্যারেজ নির্দিষ্ট ও জায়গা প্রসারিত করে দিতে হবে, গাড়িগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটি ট্রাফিক পুলিশ দিতে হবে।
 
এছাড়া তারা উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে  বলেন, আমরা গরীব মানুষ, আমাদের সপ্তাহে প্রায় ১০০০-১৫০০টাকা করে কিস্তি দেয়,গরীবের পেটে লাথি না দিয়ে আশা করি সুব্যবস্থা করে দিবেন। মতবিনিময় সভায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত (ওসি)হাবিবুর ইসলাম বলেন,আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।
 
যেমন: (১)১৮ বছর বয়সের নিচে বাটারি চালিত ভ্যান/রিক্সা চালক গাড়ি চালাতে পারবে না। (২)বাটারি চালিত ভ্যানে এলিডিলাইন ব্যবহার করা যাবে না  (৩) ভ্যান চালকদের সরকারি অনুমোদন লাইসেন্স সব সময় সাথে রাখতে হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাহাঙ্গীর আলম ভ্যান চালক ও শ্রমিকদের উদ্দ্যেশ কয়েকটি দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, নিরাপদ সড়ক আইন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে গাড়ি চালাতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা করে দেব।
 
 এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান,  ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ সরকার ,কামারখন্দের প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া এছাড়া বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ খায়রুল ইসলাম ০৩-১২-২০১৯ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 642 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com