শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-১২-২০১৯ ০৫:৫৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি খাদ্য গুদামে অভ্যান্তরীন আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে ও খাদ্য পরিদর্শক মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, তালম ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস-উজ্জামান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান আলী প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com