শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-১২-২০১৯ ০৪:৩৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে ২৭৩৫ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। সোমবার (২ ডিসেম্বর) রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সিআরপিসি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে বেলাল হোসাইন মিজান (৩৪) ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সাজানপুর গ্রামের মৃত খালেদ মৃধার মেয়ে মোছা. মেঘলা আক্তার মণি (২২)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিআরপিসি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক বিক্রেতাকে আটক করে তল্লাশি চালিয়ে ২৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com