বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিন (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
"অভিগম্য আগামীর পথে" এই প্রতিপাদ্যকে সামনে ররেখে সাড়া দেশের ন্যায় নানা আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বেলকুচি অটিজম স্কুলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা মিলেনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অটিজম স্কুলের সভাপতি ও পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, উপজেলা আওয়ামীলীগে সভাপতি ইউসুফজী খান, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সমাজ-সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, অটিজম স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। তাদেরকে যথাযথ সম্মানের আসনে বসাতে হবে। মনে রাখতে হবে তারাও আমাদের সন্তান। তাই আত্বকর্মশীল করে গড়ে দেশের কল্যানে তাদের কাজে লাগাতে হবে।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-১২-২০১৯ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 826 বার দেখা হয়েছে।