শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-১২-২০১৯ ০৬:৩১ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাল্য বিয়ে, সন্ত্রাস, মাদক,জঙ্গীবাদ রোধে জনপ্রতিনিধি, কাজী,মসজিদের ইমাম ও জনসাধারণের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদের আয়োজনে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব রায়হানা ইসলাম,মোঃ গোলাম রহমান সহকারী পুলিশ সুপার (সার্কেল) উল্লাপাড়া,উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিহাব উদ্দিনসহ প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com