ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২, আহত ১৬
০৫ মে, ২০২৬ ০২:৪০ অপরাহ্ন

  

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২, আহত ১৬

নিউজরুম
০২-১২-২০১৯ ০৫:৫৬ অপরাহ্ন
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২, আহত ১৬

কুড়িগ্রাম শহরের চৌরাস্তা মোড় এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। এ সময়, আহত হয়েছেন আরও ১৬ জন। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার দুপুরে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী একটি ট্রাক চৌরাস্তা মোড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও একটি ব্যাটারী চালিত অটোকে দুমড়ে মুচড়ে দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে, ঘটনাস্থলে ২ অটোযাত্রী নিহত হয়। এ সময়, অন্য অটোযাত্রী, পথচারী, ট্রাকের চালক ও হেলপারসহ ১৬ জন আহত হয়।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, পুলিশ ও রেডক্রিসেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজরুম ০২-১২-২০১৯ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com