নাটোরে কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু
০৪ মে, ২০২৬ ০৬:৪৮ পূর্বাহ্ন

  

নাটোরে কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

নিউজরুম
০২-১২-২০১৯ ০৫:১৮ অপরাহ্ন
নাটোরে কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

নাটোরে নিয়ামত (৩৪) নামে কারাগারের সাজাপ্রাপ্ত মাদকাসক্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সড়ে ১২টার দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন। নিহত কয়েদী শহরের কান্দিভিটুয়া এলাকার আব্দুস সালামের ছেলে।

কারাগারের সুপার আব্দুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৮ নভেম্বর ভ্রাম্যমান আদালত মাদক সেবনের সময় নিয়ামতকে হাতে নাতে ধরে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রোববার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা সেবা প্রদানের পর পুনরায় কারাগারে নেয়া হয়। কিন্তু রাতে অবস্থার অবনতি হলে তারে পুনরায় নাটার সদর হাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ামত মারা যায়।


নিউজরুম ০২-১২-২০১৯ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 249 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com