নাগরপুরে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ
২৯ এপ্রিল, ২০২৬ ০২:১০ পূর্বাহ্ন

  

নাগরপুরে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০১-১২-২০১৯ ০৭:৩৭ অপরাহ্ন
নাগরপুরে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ

মাসুদ রানা, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে রবিবার (১ ই ডিসেম্বর) থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে আগামী ১৯ শে ডিসেম্বর পর্যন্ত তাদের ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে পারবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেনীতে প্রতি শাখায় ৬০ জন করে ৫টি শাখায় মোট ৩০০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। শিক্ষার্থীরা ১৭০ টাকা ফি দিয়ে বিদ্যালয়ের অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ ও তা পূরন করে আগামী ২৪ শে ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ই ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায়। পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচী অনুযায়ী বাংলা বিষয়ে ৩০ নম্বর,ইংরেজি বিষয়ে ৩০ নম্বর ও গনিত বিষয়ে ৪০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম সবুজ বলেন, নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। শতবর্ষী এ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। বিদ্যালয়টি সরকারিকরন হওয়ায় এ উপজেলার শিক্ষার্থীদের সরকারি সুযোগ সুবিধা নিয়ে তাদের শিক্ষাগ্রহনের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমি শিক্ষার্থী ও অভিভাবকদের জ্ঞাতার্থে বলতে চাই আপনারা এই সুযোগ কাজে লাগান।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০১-১২-২০১৯ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1337 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com