উল্লাপাড়ায় বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপন
০৫ মে, ২০২৬ ০৫:১৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-১২-২০১৯ ০৪:২৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপন

উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার ১ ডিসেম্বর উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলে বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপিত হয়। সকালে প্রাতঃসমাবেশে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিকের সভাপত্বিতে আলোচনা সভায় একাত্তরের মুক্তিযুদ্ধ, চুড়ান্ত বিজয় ও বীর বাঙালির অর্জন নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, ব্যবসায়ী সুজিত ঘোষ, সিনিয়র শিক্ষক সাইদুর রহমান, জহুরুল ইসলাম, নুর-উন-নবী ও শিল্পী জিতেন্দ্রনাথ বিশ্বাস। প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলনকালে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এক সঙ্গে জাতীয় সঙ্গীতে অংশ নেন। এছাড়া উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিজয় মাসের প্রথম প্রভাত উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ছেফাত আলী, সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, সহকারী শিক্ষক তাছলিমা খাতুন প্রমুখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-১২-২০১৯ ০৪:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 402 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com