শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-১১-২০১৯ ১০:০৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে উল্লাপাড়ায় নির্মিয়মান সাব রেজিষ্ট্রি কার্যালয়ের নতুন ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে এই কার্যালয়ের নতুন ভবনের জন্য ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাসে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আনুষ্ঠানিক ভাবে এই নয়া ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান ছামাদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ ফিরোজ আহমেদ এই কাজের ঠিকাদার। গণপূর্ত বিভাগের সিরাজগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রেজা জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি করলে তা কখনই ঠেকসই হবে না। উল্লাপাড়া সাব রেজিষ্ট্রি অফিসের নতুন ভবন নির্মাণ কাজে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের ইট ব্যবহার করছিলেন, এমন অভিযোগের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। ফলে ভবনের কাজ কয়েক দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে ঠিকাদারকে নিম্নমানের ইট সরিয়ে সিডিউল মোতাবেক ১ নম্বর ইট দিয়ে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার ফিরোজ আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুলক্রমে কিছু খারাপ ইট তার ছাইডে চলে আসে। তিনি এসব ইট সরিয়ে দিয়ে ভালো ইট ব্যবহার করে দ্রুত কাজ শুরু করবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com