নাগরপুরে ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন
০২ মে, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

  

নাগরপুরে ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
৩০-১১-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন
নাগরপুরে ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন

মাসুদ রানা, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ৯ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর উদ্যোগে ও উপজেলা পরিষদের আয়োজনে এ ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ ভলিবল টুণার্মেন্টে অংশ গ্রহন করবে। ভলিবল টুণার্মেন্ট উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভারড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার। এসময় আরো উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনি , মো. দাউদুল ইসলাম দাউদ, এম ফিরোজ সিদ্দিকী, প্রধান শিক্ষক (ভারঃ) মো. শফিকুল ইসলাম সবুজ, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার গোলাম সারোয়ার, এস আই আল-মামুন ও মো.জাকির তালুকদার, রিপন খান টিটন প্রমুখ।

আজ শনিবার ১ম দিন উদ্বোধনী ভলিবল টুর্ণামেন্টে অংশ গ্রহন করেন উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ ভাদ্রা ,দপ্তিয়র ও ধুবড়িয়া ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ৩০-১১-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 574 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com