‘সিংড়ায় উন্নয়নে প্রযুক্তি নির্ভর বৈদ্যুতিক ট্রান্সপোর্ট চালু করা হয়েছে’
০৪ মে, ২০২৬ ০৬:৪৮ পূর্বাহ্ন

  

‘সিংড়ায় উন্নয়নে প্রযুক্তি নির্ভর বৈদ্যুতিক ট্রান্সপোর্ট চালু করা হয়েছে’

নিউজরুম
৩০-১১-২০১৯ ০১:০৭ অপরাহ্ন
‘সিংড়ায় উন্নয়নে প্রযুক্তি নির্ভর বৈদ্যুতিক ট্রান্সপোর্ট চালু করা হয়েছে’

নাটোর : আধুনিক ও প্রযুক্তি নির্ভর বৈদ্যুতিক ট্রান্সপোর্ট চালুর মাধ্যমে ১১ বছরের আগের নাটোরের সিংড়ার পরিবহন ব্যবস্থা ব্যাপক উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। একসময় সিংড়া পৌর এলাকায় পরিবেশ বান্ধব যানবাহন ছিলনা। ২০০৮ সালে নৌকা প্রার্থীকে জয়ী করার পর সিংড়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। সিংড়া পৌর এলাকায় এখন হাজার হাজার ইজিবাইক চলছে। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হয়েছে,তেমনি পৌর এলাকায় পরিবহন ব্যবস্থার পরিবর্তন হয়েছে।

শুক্রবার বিকেলে সিংড়া পৌর এলাকার নাগরিকদের জন্য পরিবেশ ও জলবায়ুবান্ধব বিশেষায়িত পাবলিক ট্রান্সপোর্ট জার্মানির জিআইজেড টুমি প্রকল্পের ১০টি ই-রিক্সা “চলো” পরিবহন ও দুইটি এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি নিজে ই-রিক্স্রা (অটো রিকসা) চালিয়ে এই ব্যতিক্রমধর্মী পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, টুমি জিআইজেড এর কনসালটেন্ট মাইকেল ফিংক, টেকনিক্যাল এডভাইজার সাবাহ শামসী , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আক্তার প্রমুখ।

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, সিংড়া পৌরবাসীর জন্য জার্মান সরকারের বিশেষ তহবিল থেকে ‘চলো’ ট্রান্সপোর্ট ও এ্যাম্বুলেন্স সার্ভিসের যাত্রা শুরু করা হলো। সার্ভিসটির আওতায় গণপরিবহন, এম্ব্যুলেন্স সার্ভিস, চার্জিং সেন্টার, ওয়ার্কশপ ও কল সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। গণপরিবহনের আয় দিয়ে এম্ব্যুলেন্সের চালকদের বেতন দেয়া হবে। সিংড়া পৌর এলাকার যে কোন প্রান্ত থেকে রোগীরা একটি হেল্পলাইন ব্যবহার করে এম্ব্যুলেন্স সেবা নিতে পারবেন। ১০টি ইলেকট্রিক ই-রিক্সা “চলো” নিয়ে শুরু হওয়া ট্রান্সপোর্ট সেবার ভাড়া সর্বোচ্চ ১৫ টাকা এবং মুজিব বর্ষ উপলক্ষে ২টি এ্যাম্বুলেন্স বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন সিংড়া পৌরবাসী। সিংড়া শহরকে দূষণমুক্ত ও পৌরবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে দুটি অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি ১০টি পরিবেশবান্ধব ই-রিকশা ‘চলো’ প্রদান করেছে জার্মানির জিআইজেড প্রকল্প। শহরের রাস্তায় শৃংখলা ফিরিয়ে আনতে এ সেবা কার্যক্রম চালু করা হচ্ছে। এতে সাধারণ মানুষ আধুনিকতার ছোঁয়া পাবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে পৌরসভার কল সেন্টারে ফোন দিলেই এক বছর ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পাবেন রোগীরা।

সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, জার্মানভিত্তিত সংস্থা টিইউএম(টুমি)-জিআইজেড সেবাটিতে অর্থায়ন করেছে। সংস্থাটি বিশ্বের ১৩০টি শহরের মধ্যে ১০টি শহরকে ১ কোটি টাকা করে দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রকল্প আহ্বান করে। এর মধ্যে তৃতীয় শহর হিসেবে প্রকল্পটির জন্য নির্বাচিত হয় নাটোরের সিংড়া পৌরসভা।


নিউজরুম ৩০-১১-২০১৯ ০১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 233 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com