ধামরাইয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
০৫ মে, ২০২৬ ০৪:০২ অপরাহ্ন

  

ধামরাইয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ
৩০-১১-২০১৯ ০৩:১৬ পূর্বাহ্ন
ধামরাইয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে একটি কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তৃতীয় তলা থেকে নীচে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক।

সকাল সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের বালিথায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বারোরচিয়া গ্রামে মোহাম্মদ বুদ্ধু মিয়ার ছেলে মোহাম্মদ ইদুল মিয়া (২৪) ও একই এলাকার মোহাম্মদ আজিম মিয়া (২৩)।

আহত শ্রমিক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের সহকর্মী শ্রমিক মোহাম্মদ মুসলিম মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের বালিথায় নির্মাণাধীন একটি ভবনে তারা ২০ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভবনের তৃতীয় তলায় বাইরের অংশের একটি দেয়ালে প্ল্যাসটারের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইদুল মিয়া, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও মোহাম্মদ আজিম মিয়া।

হঠাৎ তারা তিনতলার ওপর থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ ইদুল মিয়া মারা যান। এ সময় আহত দুইজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদেরকে আইসিওতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আজিম মারা যান বলে জানান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর হোসেন রবিন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে দুইজন শ্রমিকের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছেন। লাশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।


ডেস্ক রিপোর্টঃ ৩০-১১-২০১৯ ০৩:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com