কালীগঞ্জ বাজারে আগুনে পুড়ল তুলার গুদাম : ২২ লাখ টাকার ক্ষতি
০৫ মে, ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন

  

কালীগঞ্জ বাজারে আগুনে পুড়ল তুলার গুদাম : ২২ লাখ টাকার ক্ষতি

নিউজরুম
৩০-১১-২০১৯ ১২:৩৩ পূর্বাহ্ন
কালীগঞ্জ বাজারে আগুনে পুড়ল তুলার গুদাম : ২২ লাখ টাকার ক্ষতি
জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের রেজান আলী মার্কেটের একটি তুলার গুদাম আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে তুলার গোদামে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রথমে স্থানীয় জনসাধারণ আগুন নেভাতে চেষ্টা করেন। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জকিগঞ্জ ফায়ার স্টেশন ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার আব্দুল হান্নান জানান, কসকনকপুর ইউনিয়ন সাজাহপুর গ্রামের বাসিন্দা কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফয়জুর রহমানের তুলার দোকানে আগুনে প্রায় গুদামের ৪টি কক্ষ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকা। দোকানের ক্যাশে রাখা নগদ প্রায় দুই লাখ টাকাও আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন ফয়জুর রহমান। আগুন নেভাতে গিয়ে মানিকুপুর গ্রামের সেলিম আহমদ, বাল্লা গ্রামের আব্দুল মনাফসহ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, আগুনের সুত্রপাত কি থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। উল্লেখ্য, একই তুলার দোকানে তিন/চার বছর আগে আরেকবার আগুন লেগেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজরুম ৩০-১১-২০১৯ ১২:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com