শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৯-১১-২০১৯ ০৮:৫৩ অপরাহ্ন |
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ শিশুদের সারা বছরের শিক্ষার মান ও মেধা যাচাইয়ের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কিন্ডার গার্ডেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর উপজেলার কিন্ডার গার্ডেনের সমিতির উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ১৯ টি কিন্ডার গার্ডেনের নার্সারী থেকে পঞ্চম শ্রেনীর পর্যন্ত মোট ৬৩৫ জন শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বৃত্তি পরীক্ষার সময় বেধেঁ দেন ২ ঘন্টা । এ সময় কিন্ডার গার্ডেনের বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রাম, কিন্ডার গার্ডেনের সভাপতি মো. ওবায়েদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com