শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ২৮-১১-২০১৯ ০২:৩৬ পূর্বাহ্ন |
হলি আর্টিজান হামলা মামলার রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছে মার্কিন দূতাবাস।
হলি আর্টিজানে হামলা মামলার রায় বাংলাদেশের জন্য মাইলফলক বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার সন্ধ্যায়, ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন মনে করে এই মামলার রায় ঘোষণার মাধ্যমে ২০১৬ সালের জুলাইতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নির্মম হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের শোক কিছুটা হলেও লাঘব হবে।
যুক্তরাষ্ট্র এই হামলার ঘটনার পুরো তদন্তকাজে সহায়তা করত পেরে সম্মানিত বোধ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া, বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com