কামারখন্দে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অনিয়মের নিউজ করায় সাংবাদিককে হুমকি
২৬ অক্টোবর, ২০২৬ ০৬:৩২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অনিয়মের নিউজ করায় সাংবাদিককে হুমকি

মোঃ খায়রুল ইসলাম
২৬-১১-২০১৯ ০৪:০৫ অপরাহ্ন
কামারখন্দে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অনিয়মের নিউজ করায় সাংবাদিককে হুমকি
খাইরুল ইসলামঃ আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি গাছ কর্তন শিরোনামে অনিয়মনের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিক (আব্দুল্লাহ আল মারুফ) ও তার পরিবারকে হুমকির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন পিবিএ এজেন্সির সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ। 
মঙ্গলবার (২৬ নভেম্বর) থানায় সাধারণ ডায়েরী গ্রহণ করেছেন কামারখন্দ থানার ডিউটি অফিসার। (যাহার জিডি নং ৯৮২) সাধারণ ডায়েরী থেকে জানা যায়, জামতৈল-বলরামপুর সড়কের গোপালপুর গ্রামের কাছে ছয়টি গাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দের নির্দেশে সরকারি গাছ কেটে বিক্রি করা হয়। এই সংবাদটি পিবিএ কামারখন্দ প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ প্রতিবেদন করলে আব্দুর রশিদ আকন্দ ক্ষিপ্ত হয়ে প্রতিনিধির বাবাকে বাড়াকান্দি বাঁশতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে বলে, তোর ছেলের এতো সাহস কি করে হয় আমার বিরুদ্ধের নিউজ করে। এর পরে নিউজ করলে ছেলেদের দিয়ে হাত পা ভেঙে দিবো। আর এখানে তুই ব্যবসা করিস কিভাবে দেখবো তোদের এলাকাতে থাকতে দিবো না।
এ ব্যাপারে আব্দুর রশিদ জানান, হুমকি দেয়নি শুধু বলেছিলাম ছেলে পেলেকে একটু শাসন করে দিও এটা আবার হুমকি হয় কিভাবে।
এ বিষয়ে কামারখন্দ (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, সাংবাদিককে হুমকির বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরী হয়েছে এটা আমি জানি, দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিয়ে সরেজমিনে পরিদর্শন করবো।
উল্লেখ্য, গত ২৩ শে নভেম্বর পিবিএ এজেন্সি'তে "কামারখন্দে আওয়ামীলীগ নেতার নির্দেশে সরকারি গাছ কর্তন" শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যেখানে আওয়ামীলীগের রায়দৌলপুর ইউনিয়ন সভাপতি জড়িত আছে বলে, নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী জানায়।

মোঃ খায়রুল ইসলাম ২৬-১১-২০১৯ ০৪:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1002 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com