বায়ুদূষণ ঢাকা শহরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে
০১ আগস্ট, ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ন

  

বায়ুদূষণ ঢাকা শহরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে

নিউজরুম
২৬-১১-২০১৯ ১১:৫০ পূর্বাহ্ন
বায়ুদূষণ ঢাকা শহরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে

বায়ুদূষণে বিপজ্জনক অবস্থানে পৌঁছেছে ঢাকা। চলতি মাসে এ পর্যন্ত আট দিন ঢাকা ছিল বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। এয়ার ভিজ্যুয়াল রাজধানীর সাতটি এলাকার বায়ুর মান পর্যবেক্ষণ করে এ তথ্য জানায়।  

এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ ধরে ঢাকার মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল কারওয়ান বাজার এলাকায়। এরপরই মোহাম্মদপুর ও গুলশান এলাকা। এর বাইরে উত্তরা, মিরপুর ও নর্দ্দা এলাকার বায়ুর মানও বেশ খারাপ।  

বায়ুদূষণ ঢাকা শহরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে শিশুদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বিঘ্নিত হওয়ার পাশাপাশি নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, বাতাসে ভারী ধাতু ও সূক্ষ্ম বস্তুকণা বেড়ে গেলে ক্যানসার, শ্বাসকষ্ট, স্নায়ুজনিত সমস্যা বেড়ে যায়, বুদ্ধিমত্তা কমে যায়।

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে সচিবালয়ে জরুরি আন্তমন্ত্রণালয় সভায় বেশকটি উদ্যোগের কথা জানানো হয়। ইটভাটায় যাতে দূষণকারী পদার্থ বের না হয় তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনকে প্রতিদিন সকাল ও দুপুরে দুই বার গুরুত্বপূর্ণ রাস্তায় পানি ছিটাতে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং মেট্রোরেল প্রকল্পকে নিজস্ব উদ্যোগে পানি ছিটানোর অনুরোধ করা হয়েছে।  ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনকে পরিত্যক্ত বর্জ্য না পোড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


নিউজরুম ২৬-১১-২০১৯ ১১:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com