শিরোনামঃ
নিউজরুম ২৫-১১-২০১৯ ০৫:৫৫ অপরাহ্ন |
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় বিয়ের দাওয়াতে যাবার আগেই রাস্তায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আক্কাছ মিয়ার (২৩)। তিনি ছয় মাস আগে দুবাই থেকে দেশে ফিরেছেন।
আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দেউন্দি-শায়েস্তাগঞ্জ সড়কের বদরগাজী গাংপাড় নামকস্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত আক্কাছ মিয়া উপজেলার বদরগাজী (কাঁঠালবাড়ি) গ্রামের সিরাজ মিয়া সরদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাছ মিয়া দুবাই প্রবাসী। গত ছয় মাস আগে দেশে ফিরেছেন। সোমবার পার্শবর্তী হলহলিয়া গ্রামের মো. সোলাইমান মিয়ার বিয়ের দাওয়াতে যাবার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রওয়ানা দেন। এ সময় গাংপাড় নামকস্থানে রাস্তার পাশে বালুর স্তুপের কাছে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি।
স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার আইয়ূব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আক্কাছ মিয়া তার আপন ভাগিন।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, দুর্ঘটনায় নিহতের বিষয়টি তিনি শুনেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com