শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-১১-২০১৯ ০৭:২৪ অপরাহ্ন |
|
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদরে রবি /২০১৯ ২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চিনা বাদাম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে । রবিবার সকালে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ রোস্তম আলীর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান এস.এম.নাছিম রেজানুর দিপু। |
|
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে। কৃষকের উন্নয়ণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভবনয় উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষকদের উন্নয়ণের জন্য বিনামূল্যে সার ও উন্নত বীজ প্রদান করছে। আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে সেজন্য কৃষকদের প্রণোদনা দিয়ে কৃষি খাতকে আরো বেগবান করতে চাই।
উল্লেখ্য, রবি/২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সরিষা, চিনাবাদাম, ভৃট্টা, মুগ ও তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ ৪৫০০ জন কষকদের মাঝে পর্যাযক্রমে বিতরন করা হবে। আজ 11০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে গম I চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।প্রত্যেক কৃষক গম বীজ ২০ কেজি, সার ডিএপি ২০কেজি ও ১০ কেজি এমওপি Ges চিনাবাদামের বীজ ১০কেজি, সার ডিএপি ১০কেজি ও 5কেজি এমওপি পাবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com