শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৪-১১-২০১৯ ০৪:৪৬ অপরাহ্ন |
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা আ্ওয়ামীলীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কাযার্লয়ের সামনের এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক,প্রচার সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা মানবসম্পদ সম্পাদক আব্দুর রাজ্জাক ,নাগরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি মো. আল-মামুন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ ্ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ৭ দিনের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতির মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের বিরুদ্ধে ষড়ষন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা। উল্লেখ্যঃ- ১৯ নভেব্বর টাঙ্গাইলের নাগরপুর থানা জুডিঃ ম্যাজিটেট্র আদালতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায় করেন ওই ধর্ষিতার পিতা মো. সাহাবুদ্দিন (৪২)।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com