এমপির আত্মীয় পরিচয়ে সরকারি গাছ কাটার ঘটনায় গ্রেফতার ১
০৫ মে, ২০২৬ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

এমপির আত্মীয় পরিচয়ে সরকারি গাছ কাটার ঘটনায় গ্রেফতার ১

অনলাইন নিউজ এডিটর
২৩-১১-২০১৯ ১০:০৪ অপরাহ্ন
এমপির আত্মীয় পরিচয়ে সরকারি গাছ কাটার ঘটনায় গ্রেফতার ১

এমপির আত্মীয় পরিচয় দিয়ে সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জে মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া মধ্যপাড়া গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে। 

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় জানান, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের আত্মীয় পরিচয় দিয়ে মনিরুল ও তার ভাই আরিফুল সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করেছে। এমন অভিযোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ধুবিল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জেহাদুল ইসলাম বাদী হয়ে মনিরুলসহ দু’জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার মনিরুলকে গ্রেফতার করা হয়েছে। গাছগুলো উদ্ধারের চেষ্টা চলছে। 

ধুবিল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জেহাদুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে জানতে পেরে সরেজমিনে গিয়ে নাম ঠিকানা সংগ্রহ করে সরকারি সম্পদ রক্ষা করতে থানায় মামলা দায়ের করেছি।

জানা যায়, আরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম আমশড়া এলাকায় জোড়দিঘি-মালতিনগর আঞ্চলিক সড়কের ৩৫টি গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় তারা নিজেদের এমপি ডা. আব্দুল আজিজের আত্মীয় বলে পরিচয় দেয়। 

এ ব্যাপারে সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ জানান,  ওই এলাকায় তার কোনো আত্মীয় নেই। তার নাম ভাঙিয়ে যারাই সরকারি গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেন তিনি।


অনলাইন নিউজ এডিটর ২৩-১১-২০১৯ ১০:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com