উল্লাপাড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার
০৫ মে, ২০২৬ ০৫:১৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-১১-২০১৯ ০৪:৫৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার

উল্লাপাড়া  প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।   শনিবার সকালে উপজেলার সান্ডিয়াল সলপ এলাকার মালা খাতুন ও শশুড় শাজাহান আলী তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার জায়গা জমি অবৈধভাবে দখলের চেষ্টায় একই গ্রামের তরুন ও রশিদ গং সহ কিছু লাঠিয়াল বাহিনী নিয়ে  দীর্ঘদিন আমার ওপর জুলুম-অত্যাচার করে আসছে। 

আমি তা বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবার নির্যাতনে শিকার হয়েছে  । গত সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সলপ (কৃষকগঞ্জ) বাজারে প্রাণনাশের উদ্দেশ্যে প্রতিপক্ষরা হামলা চালায়।  আমি ও আমার পরিবারের  ওপর পরিকল্পিত এ হামলায় লাঠিসোঁটা, দেশি অস্ত্র দিয়ে আক্রমণ করে । তিনি সংবাদ সম্মেলনে আরো জানান তার পরিবার লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতেও তারা (প্রতিপক্ষরা) ক্ষান্ত হয়নি সর্বশেষ আমাদের পৈত্রিক জমি দখলের পায়তারা করছে। 

এ ঘটনায় ১৬ জনকে আসামী করে গত ২০ নভেম্বর আদালতে মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামীরা আমার (শাজাহান আলীর)  বাড়িতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর করে ও আমাদের অবরুদ্ধ করে রাখেছেন প্রতিনিয়ত সেই সাথে মামলা তুলে নিতে হুমকি প্রদান করে। ভুক্তভোগীদের দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-১১-২০১৯ ০৪:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com