নলকা সিডিপিতে মেয়েদের মাসিক স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন

  

নলকা সিডিপিতে মেয়েদের মাসিক স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২১-১১-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন
নলকা সিডিপিতে মেয়েদের মাসিক স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন অনুষ্ঠিত

সলঙ্গা প্রতিনিধি : নলকা সিডিপির আয়োজনে মেয়েদের মাসিক স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহ:বার সকাল ১১ টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বক্তাগন মেয়েদের ঋতুস্রাব কালীন স্বাস্থ্যসেবা,সেনেটারী প্যাড ব্যবহার,পরিস্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধির উপর গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপি অনুষ্ঠানটির আয়োজন করেন। কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাহারুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন, সিডিপির ম্যানেজার মি: কর্ণেল কস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গন্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রায়গন্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: নুরুন্নবী মিয়া, সহ: শিক্ষিকা রাশিদা আকতার, সুপার গোলাম মোস্তফা,এইচ এম এম ফ্যাসিলিটেটর তাছলিমা খাতুন প্রমুখ। ক্যাম্পেইনে ৫০ জন মা ও ১৫০ জন ছাত্রী উপস্থিত ছিলেন। নাস্তা বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২১-১১-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 351 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com