বেলকুচিতে লাইট হাউজের এইচআইভি সচেতনতা বিষয়ক কর্মশালা (ভিডিও সহ)
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে লাইট হাউজ কনসোর্টিয়ামের উদ্যাগে এইচআইভির বিস্তার কমিয়ে আনা এবং ব্যাক্তি, পরিবার, সম্প্রদায় ও সমাজের উপর এইডসের প্রভাব হ্রাস করার লক্ষে সমাজের সচেতনদের নিয়ে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আইসিডিডিআর,বি'র ব্যাবস্থাপনায় ও দি গ্লোবাল ফান্ডের অর্থয়নে প্রায়ারাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন প্রকল্পের আওতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে ও লাইট হাউজের ম্যানেজার শহিদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন আইসিডিডিআর,বি'র সিনিয়র এম এন্ড ই অফিসার রাসকিন আহম্মেদ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ কেএম জাকির হাসান, ডাঃ শুভ্রত সাহা, ডরপ প্রতিনিধি এ্যাড. আহাম্মেদ হোসেন, শিক্ষক আবু হাসান, ইমাম আব্দুল লতিফ প্রমুখ।