সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত
১৯ এপ্রিল, ২০২৬ ০৭:৫৬ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
২০-১১-২০১৯ ০৮:১৭ অপরাহ্ন
সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত

বিশেষ প্রতিনিধি ঃ এসো মিলি সবে নবান্নের উৎসবে এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট নবান্ন উৎসব উদযাপন করেছে। 
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামের মুক্তাঙ্গানে বাউল গানের মধ্যে দিয়ে নবান্ন উৎসবের শুভ সুচনা হয়। উৎসব ঘীরে ছিলো বাউল গান,পিঠা মেলা,লোকগান,নৃত্য এবং আবৃত্তি। জেলা সদরের বিভিন্ন সংগঠনের শিল্পীদের সম্বনিত পরিবেশনার মধ্যে দিয়ে নবান্ন উৎসবের সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। নবান্ন উৎসবের আলোচনা পর্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরন করে নেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। নবান্ন উৎসবে জোটের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দিলীপ গৌরের পরিচলানায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২ সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামলীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ,সিরাজগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি এ্যাড.কে এম হোসেন আলী হাসান,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আলহাজ্ব আসাদ উদ্দিন পবলু,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ। এসময় আলোচকরা নবান্ন’র তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামী দিনে এই ধরনের আয়োজন কে আরো বরো আকারে করার আহবান জানান। প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত বলেন সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন এখন সমৃদ্ধ আমি আপনাদের পাশে সব সময় আছি। সাংস্কৃতিক কর্মীরা মুক্তিযুদ্ধের কথা বলে অসাম্প্রদায়িকতার কথা বলে আমি যে দলের রাজনীতি করি তার নীাত আদর্শেও সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মিল আছে তাই আমি জোটের সাথে আছি। এসময় তিনি বলেন সাংস্কৃতিক কর্মকান্ডে দর্শক খড়া যাচ্ছে হাতে গুনা গুটি কয়েকজন কেই আমার প্রতিটি অনুষ্ঠানে দেখি,দর্শক কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে আমাদের ভাবতে হবে এবং দর্শক বৃদ্ধি করতে হবে। এসময় তিনি নব নির্বাচিত কমিটিকে  এবং রাজশাহী বিভাগে জাতীয় সংগীতে প্রথম স্থান অধিকারী সবুজ কানন স্কুলের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান । পরে আবৃত্তি,নাচ আর লোকগানে মুখরিত হয় অডিটরিয়াম প্রাঙ্গন। অনুষ্ঠান চলে রাত ১০ টা পর্যন্ত। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর জানিয়েছেন আগামীতে আরো বড় পরিসরে তিন দিন ব্যাপি নবান্ন উৎসব ও পিঠা মেলার আয়োজন করা হবে পাশাপাশি আগামী বাংলা নববর্ষে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের মত সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মাসব্যাপি বৈশাখী মেলার আয়োজন করা হবে।

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২০-১১-২০১৯ ০৮:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 597 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com