উল্লাপাড়ায় লেগুনা চাপায় এক শিশুর মৃত্যু উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার সকালে উল্লাপাড়ার সলংগা-হাটিকুমরুল আঞ্চলিক সড়কে লেগুনায় চাপা পড়ে মারিয়া খাতুন নামের তিন বছরের এক শিশু মারা গেছে। সে উল্লাপাড়া উপজেলার চড়িয়া উজির শাহপাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে। এই দুর্ঘটনার পর স্থানীয় জনতা লেগুনা চালক আলহাজ হোসেন (২০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সলংগা থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সময় শিশুটি রাস্তা পার হচ্ছিল। পিছন থেকে লেগুনা তাকে চাপা দিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন লেগুনাটি থামিয়ে এর চালককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা হয়েছে।