শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২০-১১-২০১৯ ০৫:৪৯ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি ঃ রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নে ইডিএন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল বুধবার সমাপনী পরীক্ষার চতুর্থ দিন বিজ্ঞান বিষয়ে পরীক্ষার্থীরা সুষ্ঠ, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে। হল সুপার মোঃ জাকির হোসেন সরকার জানান, এবারে উক্ত কেন্দ্রে ৪২১ জন প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। রায়গঞ্জ উপজেলা হতে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইরজার মোহাম্মাদ শাহীন সরকার সহ অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকগন তাদের স্ব-স্ব দায়িত্ব সুষ্ঠ ভাবে পালন করছেন। ইডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম মদিনা সাংবাদিকদের জানান, নকল মুক্ত ও সুন্দর পরিবেশে যেন প্রতি বছরই এ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য আমরা স্থানীয় ভাবে সকলের সহযোগীতা পেয়ে আসছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com