লবণের দাম বাড়ার গুজব :তাড়াশে প্রশাসনের অভিযান
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:০০ অপরাহ্ন

  

লবণের দাম বাড়ার গুজব :তাড়াশে প্রশাসনের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-১১-২০১৯ ০৭:১৩ অপরাহ্ন
লবণের দাম বাড়ার গুজব :তাড়াশে প্রশাসনের অভিযান

আশরাফুল ইসলাম রনি:
হঠাৎ করেই গুজব উঠে লবণের দাম বৃদ্ধি পেয়েছে। আর খবর পেয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন বাজারে অসাধু ব্যবসায়ীরা খোলা লবণ ১৩ টাকার থেকে একলাফে ৫০-৬০ টাকা দরে বিক্রী করছে। আর প্যাকেট লবন ৫০-৭০ টাকা দরে বিক্রী করছিলেন। মঙ্গলবার সকাল থেকেই এমন গুজব ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে তাড়াশ উপজেলার পৌর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ। অভিযান চলাকালে বিভিন্ন ব্যবসায়ীদের তিনি লবণের দাম না বাড়ানো জন্য সর্তক করে দেন। এ দিকে অভিযান পরিচালনা টিম সন্ধ্যা পর্যন্ত অভিযান চালাচ্ছেন।  এ সময়  তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ লবণের দাম কোথাও বাড়েনি, দাম বৃদ্ধির গুজবে কান দিবেন না এবং প্রয়োজনের অতিরিক্ত লবণ ক্রয় করবেন না। কোন অসাধু ব্যবসায়ী যদি অযথা মজুদ করে রাখে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এাহবুব হোসেন,বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-১১-২০১৯ ০৭:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 526 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com