বেলকুচিতে লবনের দাম বৃদ্ধির গুজবে প্রশাসনের তৎপরতা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-১১-২০১৯ ০৬:৫২ অপরাহ্ন
|
|
বেলকুচিতে লবনের দাম বৃদ্ধির গুজবে প্রশাসনের তৎপরতা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে লবনের দাম বৃদ্ধি হয়েছে এমন গুজব মুখে মুখে রটে যায়। জনমনের এমন লবনের মূল্য বৃদ্ধি আতংঙ্ক বিরাজ হওয়ায় হাটে বাজারে, মুদি দোকানে ভিড় জমায় ক্রেতারা। যে যার সাধ্যমত চেষ্টা করে তার নিত্য ব্যবহার্য চাহিদা মেটানোর জন্য লবন ক্রয় করেন।
মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় এ উপজেলার প্রায় দোকানে লবন কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ জনগন। সাধারণ মানুষের কাছে লবন কেনার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, শুনলাম লবনের দাম নাকি বেড়ে যাবে। তাই আমাদের প্রয়োজন মত লবল ক্রয় করে রাখছি। এমনিতে পেয়াজের দাম বৃদ্ধি হওয়ায় আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। পেয়াজের মত যদি লবনের দাম বেড়ে যায় তাহলে তো আমাদের লবন ছাড়া খাবার খেতে হবে। তাই লবন কিনতে এসেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান জানান, আমরা লবনের বিষয়ে যে গুজব শোনা যাচ্ছে তা এড়াতে তৎপর রয়েছি। আমাদের মোবাইল কোর্ট বিভিন্ন বাজার মনিটরিং করেছে। এছাড়া বাজার মনিটরিং অব্বাহত থাকবে।
এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সমস্ত প্রকার গুজব এড়াতে আমরা প্রস্তুত আছি। মানুষ যেন লবনের মূল্য বৃদ্ধি এমন গুজবে কান না দেয় সে বিষয়ে সাধারন জনগনকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-১১-২০১৯ ০৬:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1881 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ