জাতির শ্রেষ্ঠ সন্তানের উত্তরসূরীর দিকে দেশ তাকিয়ে আছে -আব্দুল মমিন মন্ডল এমপি (ভিডিও সহ)
২০ এপ্রিল, ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন

  

জাতির শ্রেষ্ঠ সন্তানের উত্তরসূরীর দিকে দেশ তাকিয়ে আছে -আব্দুল মমিন মন্ডল এমপি (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-১১-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন
জাতির শ্রেষ্ঠ সন্তানের উত্তরসূরীর দিকে দেশ তাকিয়ে আছে -আব্দুল মমিন মন্ডল এমপি (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডল বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের উত্তরসূরী আপনারা, দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের প্রথমবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মেহেদী হাসান শুভ্রর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, গাজী লুৎফর রহমান মাখন, থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি মামুনুর রশীদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালমান হক শিবলী ভূইয়া, উপজেলা কমিটির সহ-সভাপতি খালিদ আল মাহমুদ প্রিন্স সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে কেক কাঁটা হয় এবং দেশ বরেন্য শিল্পীদের গান পরিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রথম বর্ষপূতি অনুষ্ঠানের শেষ হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-১১-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1355 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com