কামারখন্দে অতিরিক্ত দামে লবন বিক্রির জন্য ৪০ হাজার টাকা জরিমানা
২৬ অক্টোবর, ২০২৬ ০৬:১০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে অতিরিক্ত দামে লবন বিক্রির জন্য ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ খায়রুল ইসলাম
১৯-১১-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন
কামারখন্দে অতিরিক্ত দামে লবন বিক্রির জন্য ৪০ হাজার টাকা জরিমানা
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় অতিরিক্ত দামে ক্রেতার কাছে লবণ বিক্রি দায়ে মো. জহুরুল ইসলাম (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 
জহুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে ও কামারখন্দ উপজেলা জামতৈল বাজারের মুদি ব্যবসায়ী।
 
 
মঙ্গলবার (১৯নভেম্বর) বিকেলে উপজেলার জামতৈল বাজারে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় এক ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির দায়ে এক মুদি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক চল্লিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭দিনের কারাদন্ড প্রদান করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশে লবণের মূল্য বৃদ্ধির ঘটনা ঘটেনি। অসাধু কিছু ব্যবসায়ী লবনের মূল্য বৃদ্ধি করে অধিক মূল্যে বিক্রি করছে। যারা এরকম করছে তাদেরকে কঠোর মনিটরিং এর মাধ্যমে আইনের আওতায় আনা হবে। একই সাথে চলমান অভিযান অব্যাহত থাকবে।

মোঃ খায়রুল ইসলাম ১৯-১১-২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2003 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com