শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-১১-২০১৯ ০৫:৩১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে হঠাৎ করে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে লবনের দাম বৃদ্ধি পেয়ে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত ওঠে। স্থানীয় লবন ব্যবসায়ীরা জানান, সমুদ্রে লবনবাহী একাধিক জাহাজ ডুবে গেছে মর্মে একটি মহল গুজব ছড়ায়।
ফলে ক্রেতারা এক সঙ্গে ১০ থেকে ২০ কেজি করে লবন কিনতে শুরু করে। এতে বাজারে লবনের সংকট দেখা দেয়। ফলে বিক্রেতারা লবনের দাম বাড়িয়ে দেয়। পরে উপজেলা প্রশাসন থেকে উল্লাপাড়ার বালসাবাড়ী, রেল স্টেশন, পৌর বাজার, গয়হাট্টা, বোয়ালিয়া, মোহনপুর বাজারসহ বিভিন্ন বাজারে জনসাধারনকে গুজবে কান না দেবার জন্য অনুরোধ জানানো হয়। মাইকে ব্যবসায়ীদের কাছে লবনের যথেষ্ট মজুদ রয়েছে বলে প্রচার করা হয়। আর এতে বিকেলে লবনের দাম আবার স্বাভাবিক হয়ে যায়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন বাজারে মাইকিং করা হয়েছে এবং কয়েকটি লবনের দোকানিকে অহেতুক দাম বৃদ্ধি করার জন্য জরিমানা করা হয়েছে। উল্লাপাড়ায় অন্ততঃ ২ মাসের লবন মজুদ রয়েছে বলে উল্লেখ করেন নির্বাহী কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com