চৌহালীতে পরক্রিয়ায় বাধা দেয়া স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা
২৮ জুন, ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন

  

চৌহালীতে পরক্রিয়ায় বাধা দেয়া স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৯-১১-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন
চৌহালীতে পরক্রিয়ায় বাধা দেয়া স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাটাইল চরে পরক্রিয়ায় বাধা দেয়া স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত জেসমিন খাতুন (২৫) হাপানিয়ার চরের কোরবান আলীর মেয়ে। ঘটনার পর থেকে পাষন্ড স্বামী আহাম্মদ আলী মন্ডল পলাতক রয়েছে।  পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ৬ বছর আগে হাটাইল চরের হেলাল মন্ডলের ছেলের সাথে হাপানিয়া চরের কোরবান আলীর মেয়ে জেসমিন খাতুনের বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৪ বছরের পুত্র এবং ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর অমতে এর আগে আরো কয়েক স্থানে সে বিয়ে করেছে। এছাড়া ঢাকায় একটি মেয়ের সাথে পরক্রিয়া সম্পর্কও রয়েছে তার। এ নিয়ে তাদের পরিবারে নানা অসন্তোষ চলে আসছিল। কয়েকবার শালীশ বৈঠকও হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জেসমিনকে বেগম মারধর করে এক পর্যায়ে পিটিয়ে হত্যা করে। এরপর আত্বহত্যা হিসেবে চালিয়ে দিতে লাশ গোয়াল ঘরের ধরনার সাথে গলায় রশি লাগিয়ে সে পালিয়ে যায়। খবর পেয়ে ঐদিন সকালে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ মর্গে প্রেরণ করে। 

নিহতের পিতা কোরবান আলী অভিযোগ করে জানান, আমার মেয়ে জেসমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করে পালিয়েছে তার স্বামী। আমরা তার কঠিন শাস্তি চাই।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।  
চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের মাতা-পিতা হত্যা বলে অভিযোগ করেছে। আমরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছি।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৯-১১-২০১৯ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 666 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com