প্রেসক্লাব সম্পাদক আঃ লতিফের ওমরা হজ্ব পালন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা
২৮ জুন, ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন

  

প্রেসক্লাব সম্পাদক আঃ লতিফের ওমরা হজ্ব পালন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৮-১১-২০১৯ ০৬:৪৫ অপরাহ্ন
প্রেসক্লাব সম্পাদক আঃ লতিফের ওমরা হজ্ব পালন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা
চৌহালী প্রতিনিধি:আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফে গমন করবেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ লতিফ। সোমবার বিকেলে উপজলা প্রেসক্লাবে পবিত্র ওমরা হজ্বে গমন উপলক্ষে প্রেসক্লাবের সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রাশেদুল ইসলাম বিশ্বাস, খাষকাওলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সাবে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আশরাফ আলী, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রসেদুল ইসলাম জুয়েল, প্রেসক্লাবের সভাপতি জনাব মাহমুদুল হাসান সহ প্রেসক্লাবের সকল সদস্য। দোয়া মাহফিল পরিচালনা করেন "সাম্প্রতিক দেশকাল ও সময়ের কণ্ঠস্বরের" স্টাফ রিপোর্টার দেওয়ান আবুল বাশার। দোয়ায় আব্দুল লতিফ মিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া শেষে সবাইকে প্রেসক্লাবের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-১১-২০১৯ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 499 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com