কামারখন্দে ২০১৯-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে ভূট্টা বীজ ও রাসায়নিক সার বিতরণ
খাইরুল ইসলামঃকামারখন্দে ২০১৯-২০ অর্থ বছরে রবি /২০১৯-২০ মৌসুমে প্রণোদনা
কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টা
বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮অক্টোবর) সকালে কামারখন্দ উপজেলা প্রশাসন ও কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক
পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টা বীজ ও রাসায়নিক সার
বিতরণ করা হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের
সভাপতিত্বে ভূট্টা বীজ ও রাসায়নিক সার বিতরণে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ-সিরাজগঞ্জ সদর-২ আসনের সংসদ
সদস্য অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত (মুন্না)।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদ
চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা
খাতুন, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জামতৈল
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন শেখ, কামারখন্দ
উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার সাদাত, প্রমুখ।
উল্লেখ্য কামারখন্দ উপজেলায় রবি/২০১৯-২০ মৌসুমে প্রণোদনা
কর্মসূচীর আওতায় পর্যায়ক্রমে ১৬শ কৃষকের মাঝে ১৬শ বিঘা জমিতে
চাষের জন্য বিনামূল্যে ভূট্টা বীজ, গম বীজ, সরিষা বীজ, চীনা বাদাম
বীজ, শীতকালীন মুগ, গীষ্মকালীন মুগ, তিল ও রাসায়নিক সার বিতরণ
করা হবে।