কামারখন্দে ধানের বাম্পার ফলন, চিন্তিত পেঁয়াজ নিয়ে
২৬ অক্টোবর, ২০২৬ ০৫:২১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে ধানের বাম্পার ফলন, চিন্তিত পেঁয়াজ নিয়ে

মোঃ খায়রুল ইসলাম
১৮-১১-২০১৯ ০২:৪২ অপরাহ্ন
কামারখন্দে ধানের বাম্পার ফলন, চিন্তিত পেঁয়াজ নিয়ে
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে,তবে দাম নিয়েও শষ্কায় রয়েছে কৃষকরা।  সরকার ধানের দাম নির্ধারণ করেছেন ১০৪০টাকা নানা অনিয়ম, জটিলতার  ও প্রভাবশালী ব্যক্তিদের কারণে সাধারণ কৃষক ধান দিতে পারেনি বলেও অভিযোগ করেছেন অনেক কৃষক। তবে বর্তমানে ধানের চেয়ে পেঁয়াজ নিয়েই চিন্তিত রয়েছেন দিন মুজুর কৃষকরা।
 
 বাংলাদেশে অন্য উপজেলার মতো কামারখন্দে ও পেঁয়াজের দাম ছুঁয়েছে প্রায় ২৪০-২৫০ টাকা পর্যন্ত। যেটা বর্তমান একজন আমন ধান কাটার শ্রমিকের মুজুরী সমান। আর লাগামহীন পেঁয়াজের দাম বাড়ায় কৃষক ও নিম্ন আয়ের মানুষগুলো হতাশায় রয়েছেন।  গ্রাম অঞ্চলের কোনো কোনো পরিবার পেঁয়াজ খাওয়ায় বাদ দিয়েছেন। 
 
উপজেলার কয়েকজন শ্রমিক কৃষক জানান,  বর্তমানে আমরা সারাদিন আমন ধান কাটার মুজুরী পায় প্রায় ২৫০-৩০০টাকা। বর্তমানে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি হওয়ায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। এখন বাজারে ১কেজি পেঁয়াজের দাম প্রায় ২০০-২৫০টাকা যেটা আমাদের মতো গরীব মানুষদের একদিনের মুজুরীর সমান। 
 
আবার কেউ কেউ আক্ষেপের সাথে জানান, আমাদের মতো গরীব মানুষ মরলেই কি আর বাঁচলেই কি? আমাদের দেখার কেউ আছে নাকি? মাঝে মাঝে শুধু ভোটের সময় আমাদের দেখার জন্য আসে তাও আবার ভোটের জন্য। 
 
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান,গত কালকে প্রায় ২৪০-২৫০ বিক্রয় করেছি। পেঁয়াজ আজ  বর্তমানে ২০০টাকায় বিক্রয় করছি। তবে আশা করছি  পেঁয়াজের সংকট কমে গেলে  দাম ও কমে যাবে।
 
 এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে,  তবে প্রভাবশালী ব্যক্তি ও নানা কারণে ধান নেওয়া হয়নি সেটা ভুল কথা 
 
আমরা কৃষকদের ধান নেওয়ার সময় কৃষি কার্ড যাচাই বাছাই করে উপজেলা খাদ্য অফিসে দিয়ে দেই তখন খাদ্য অফিস তাদের নিয়ম অনুযায়ী ধান নেয়।
 
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিশেষ মিটিং থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মোঃ খায়রুল ইসলাম ১৮-১১-২০১৯ ০২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 801 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com