বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বেলকুচি উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উক্ত বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণত সম্পাদক ফজলুল হক সরকার, ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পালসহ আরও অনেকে।
পরে বেলকুচি উপজেলার ৫'শ জন কৃষকের মাঝে বিনামূল্যে ভূট্টার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-১১-২০১৯ ০২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 850 বার দেখা হয়েছে।