প্রবীন সাংস্কৃতিক কর্মীদের সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে সম্মাননা দেয়া হবে- দিলীপ গৌর
১৯ এপ্রিল, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন

  

প্রবীন সাংস্কৃতিক কর্মীদের সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে সম্মাননা দেয়া হবে- দিলীপ গৌর

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-১১-২০১৯ ০৯:২০ অপরাহ্ন
প্রবীন সাংস্কৃতিক কর্মীদের সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে সম্মাননা দেয়া হবে- দিলীপ গৌর

বিশেষ প্রতিনিধি ঃসিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর বলেছেন জেলার প্রবীন সাংস্কৃতিক কর্ম ীদের জোট থেকৈ সম্মাননা দেয়া হবে। সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন এখন মুখরিত সাংস্কৃতিক কর্মকান্ডে। মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ড করছে সিরাজগঞ্জের সাংস্কৃতিক সংগঠনগুলো। সিরাজগঞ্জ কে বলা হয় সাংস্কৃতির উর্বও ভুমি। কিন্ত দীর্ঘ দিন ধরে সিরাজগঞ্জের সাংস্কৃতিক কর্মকান্ডের লাজুক অবস্থা ছিলো। মাত্র কয়েকটি সংগঠন নিয়মিত ছিলো বাকি সংগঠনগুলো ছিলো নাম সর্বস্ব। কিন্ত গত কয়েক মাস ধরে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন তার হারানো ঐতিহ্যকে আবার ফিরে পেয়েছে। শহীদ এম মনসুর আলী অডিটরিয়াম এবং ভাসানী মিলনায়তনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন করছে সংগঠন গুলো। এই প্রসঙ্গে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক দিলীপ গেšর বলেন চলতি বছরের ২০ এপ্রিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি হবার পর থেকেই সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন মুখরিত। একের পর এক অনুষ্ঠান লেগেই আছে এখনো অনেক সংগঠন কর্মসুচী করার জন্য প্রস্তুতি নিচ্ছে । নাট্য সংগঠনগুলোতে চলছে মহুরা। এক কথায় প্রতিটি সংগঠনে এখন প্রাণ ফিরেছে। আর আমরা এটাই  প্রত্যাশা করি। তিনি আরো বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটিতে হেলাল আহমেদ সভাপতি এবং আমি সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছি। জোটের নতুন কমিটি হবার পর আমরা জোটের আয়োজনে ৩ টি প্রোগাম করেছি কিন্তু আমাদের তত্বাবধানে সিরাজগঞ্জের সকল সাংস্কৃতিক সংগঠন সোচ্চার হয়েছে।  এর মধ্যে ২ টি নতুন সংগঠন আত্নপ্রকাশ করেছে যাদের কে আমরা জোটের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। নতুন সংগঠন দুটো হলো বাংলাদেশ মিউজেশিয়ান ফাউন্ডেশন (বিএমএফ) সিরাজগঞ্জ জেলা শাখা এবং আবৃত্তি সংগঠন প্রতিধ্বনি। এছাড়া আরো দুইটি আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি কেন্দ্র এবং  কিশোর আবৃত্তিলয়। দিলীপ গৌর আরো জানান এপ্রিল মাসে আমাদের কমিটি গঠনের পরে এপ্রিল মাসেই শেষ সপ্তাহে নাট্য নিকেতন শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে আয়োজন করে স্কুল শিক্ষার্থীদের জন্য নাটক এই শিরোনামে দুই দিন ব্যাপি নাট্যাৎসব । এখানে দুই দিনে শহরের প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫শ শিক্ষার্থী নাটক দেখে। এর পরে নজরুল একাডেমি তাদের নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে,নজরুলে প্রয়ান দিবস এবং নজরুলের জন্ম জয়ন্তী পালন করে,পাশাপাশি ভারত বাংলাদেশ নজরুল সম্মেলনের আয়োজন করে। রবীন্দ্র পরিষদের আয়োজনে শৈলরঞ্জন মজুমদারের ১২৯ তম জ›মদিন উপলক্ষে ভারতের শান্তি নিকেতনের শিল্পীদের পরিবেশনায় বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দ ধারা নৃত্য কলা একাডেমি ভাসানী মিলনায়তনে পালন করে বিশ্ব নৃত্য দিবস। কণ্ঠযোদ্ধা শহীদ এম মনসুর আলী অডিটয়িামে দুই দিন ব্যাপি দুই বাংলার কবিতা উৎসব করেছে। উদীচী শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ জেলা সংসদ ভাসানী মিলনায়তনে দুই দিন ব্যাপি রবীন্দ্র নাট্যাৎসবের আয়োজন করে। উৎসবে উদীচী শিল্পী গোষ্ঠী মঞ্চায়ন করে পোষ্ট মাস্টার নাটক এবং নাট্য নিকেতন মঞ্চায়ন করে তোতা কাহিনী নাটক । অরুনিমা সংগীতালয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ৩ দিন ব্যাপি সংগীতানুষ্ঠান করে এবং শিল্পী সুর্য বারির দুই দিন ব্যাপি একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। নাট্যাধার   শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে ঈদ উপলক্ষে রাজরক্ত নাটকের বিশেষ মঞ্চায়ন করে। উদীচী জেলা সংসদ ভাসানী মিলনায়তনে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক নাট্যাৎসবের আয়োজন করে যেখানে উদীচীর পাশাপাশি নাটক মঞ্চায়ন করে ভারতের ছন্দম নাট্যদল। কলেজ থিয়েটার ভাসানী মিলনায়তনে তাদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দধারা নৃত্যকলা একাডেমি ভাসানী মিলনায়তনে তাদের দুই দিনব্যাপি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে এছারা শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিনমৈত্রী সম্মেলন কক্ষে নৃত্য প্রদর্শন করে। নাট্য নিকেতন প্রেস ক্লাব ভবনে পালন করে দলের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। রুপক নাট্য গোষ্ঠী কদমতলীর কালাচাদ নাটকের ৫০ তম মঞ্চায়ন করে ভাসানী মিলনায়তনে। লালন একাডেমি শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে লালন ও আব্দুল আলীম স্বরণ উৎসব এবং মহত্না লালন সাইজীর তিরোধন দিবস পালন করে। স্বপ্নদুয়ার কন্ঠ শিল্পী মোহনার একক সঙ্গীতানুষ্ঠান করে ভাসানী মিলনায়তনে। নাবিক নাট্য গোষ্ঠী তাদের নতুন প্রযোজনা নিম হেকিম নাটক মঞ্চায়ন করে। নাট্য লোক ৭ দিন ব্যাপি নাট্যকর্মশালা এবং রুপ সুন্দরী নাটক মঞ্চায়ন করে। তরুন সম্প্রদায় পালন করে তাদের প্রতিষ্ঠা বাষিকী। শেকড় নিয়মিত প্রকাশ করছে তাদের ভাজ পত্র। এয়াড়া দুর্বার নাট্য গোষ্ঠী মানিক তলার আলা সর্দার,থিয়েটার মঞ্চ  রাজনীতির ঝুলি,প্রসুণ থিয়েটার লালন,নাট্য নিকেতন সিরাজ থেকে মুজিব এবং কলেজ থিয়েটার টিকটক নাটকের মহরত করছে আগামী ডিসেম্বর মাসেই এই নাটক গুলো মঞ্চায়িত হবে। নাট্যাধার আয়োজনে ২৪ নভেম্বর থেকে ৮দিন ব্যাপি নাট্যাৎসব শুরু করবে। ১৯ নভেম্বর সম্মিলিত সাংস্কৃতিক জোট নবান্ন উৎসব পালন করবে আর ডিসেম্বওে ৭ দিন ব্যাপি করবে বিজয় উৎসব। মোট কথা সব মিলিয়ে পুরো বছরটাই হবে সাংস্কৃতিক কর্মকান্ড। তিনি আরো বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সিরাজগঞ্জে প্রবীন সাংস্কৃতিক কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। আর যে সকল সংগঠন কার্যক্রম করছে না তাদের সচল করা হবে। সন্ত্রান,জঙ্গীবাদ ও মাদক মুক্ত সমাজ গড়তে হলে সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করতে হবে। সেই সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদের সমপৃক্ত করতে হবে সাংস্কৃতিক কর্মকান্ডে। 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১১-২০১৯ ০৯:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 645 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com